বিজ্ঞাপন

জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব জনি

জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাড. এটিএম মিজানুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অ্যাড. নাজমুল ইসলাম জনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র অ্যাড. জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল এর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করা হয়। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে জেলা ফোরামের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব চপল, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী, আ. ন. ম মাহফুজ আকতার এলেন, শাহ আখতারুজ্জামান বাবু, সদস্যরা হলেন অ্যাড. এ জি এম রাব্বানী, সামসুল হক, ফজলু রহমান, হাসানুজ্জামান নান্নু, আব্দুস সালাম, হেনা কবির, খাইরুল আহসান জুয়েল, এটিএম মুজাহিদ আজিজ মনা, মাফিজুল সরকার, নূরে আলম মল্লিক, মোছাঃ শানু বানু, চঞ্চল কুমার মন্ডল, হারুনুর রশিদ হারুন, আনিছুর রহমান, এ কে এম আবু সুফিয়ান পলাশ, মাফিজুল সরকার ও নূর-ই-আলম সিদ্দিক।

জেলা পর্যায়ে জাতীয়তাবাদী আইনজীবীদের সংগঠনকে সক্রিয় ও গতিশীল করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ৪ হাজার ৬২১ টি পরিবারকে ভিজিএফ এর চাল বিতরণ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন