২৮/০২/২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নতুন পাঁচ দেশ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে নতুন পাঁচ দেশ। দেশগুলো হলো- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া। ২০২৬-২৭ সালের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে দেশগুলো। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এর মেয়াদ শুরু হবে।

বিজ্ঞাপন

১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য পাঁচটি দেশ- যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এই দেশগুলোর ভেটো ক্ষমতা রয়েছে। অপর ১০টি দেশ অস্থায়ী সদস্য যারা সাধারণ পরিষদের মাধ্যমে দুই বছরের মেয়াদে নির্বাচিত হয়।

প্রতি বছর গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। মোট ১৮৮টি সদস্য রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করে, যার জন্য মাত্র এক দফায় ভোটগ্রহণের প্রয়োজন হয়।

গত মঙ্গলবার (৩ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদে নতুন সদস্য নির্বাচনে ভোটাভুটি হয়। এতে বাহরাইন ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮টি দেশের ভোট পেয়ে নির্বাচিত হয়।

একই সময় জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবককে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নিরাপত্তা পরিষদের ৮০তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে।

নতুন নির্বাচিত পাঁচ দেশ ২০২৪ সালে নির্বাচিত পাঁচটি অস্থায়ী সদস্য – ডেনমার্ক, গ্রীস, পাকিস্তান, পানামা ও সোমালিয়ার সাথে যোগ দেবে। এই দেশগুলো ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। নতুন সদস্যরা আলজেরিয়া, গায়ানা, কোরিয়া প্রজাতন্ত্র, সিয়েরা লিওন ও স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে, যাদের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হবে।

পড়ুন: ৫ দশক পর জাতিসংঘের সংস্থায় পদোন্নতি পেল ফিলিস্তিন

দেখুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে, বন্ধের আহবান জাতিসংঘের

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন