২০/০২/২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাঁতরে পার হতে গিয়ে কাপ্তাই হ্রদে স্কুলছাত্র নিখোঁজ

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে দীপেন চাকমা (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (৪ জুন) দুপুর ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, হ্রদে ডুবে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমা রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

নিখোঁজ দীপেন চাকমার দাদু সঞ্চয় চাকমা জানান, দীপেন দুপুরে রাজবন বিহারে ঘাট থেকে চক্রপাড়া যাওয়ার জন্য বোটের জন্য অপেক্ষা করে। কিন্তু পরে বোট আসতে দেরি হলে সে তার তিনজন বন্ধুদের সঙ্গে সাঁতরে পার হতে গিয়ে হ্রদের মাঝখানে গিয়ে তলিয়ে যায়। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। এছাড়াও জাল টেনে উদ্ধারের কাজ করতেছি।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশনের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা জানান, আমাদের ডুবুরিরা গতকালকে (মঙ্গলবার) খাগড়াছড়িতে একটা উদ্ধারের কাজে গেছে। তারা এখনো ফিরতে পারেনি। আমরা চট্টগ্রামে ডুবুরি টিমকে খবর দিয়েছি। তারা এসে পৌঁছলে উদ্ধারের কাজ করা হবে।

পড়ুন: পটুয়াখালীর দুমকীতে হাসি বেগমের মাথা গোঁজার ঠাইটুকুও কেড়ে নিল কালবৈশাখী

দেখুন: আগামী শুক্রবার, ভোট দিয়ে দেখুন পছন্দের সিনেমা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন