০১/০৩/২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত

আসন্ন ঈদুল আজাহাকে সামনে রেখে দেশের অন্যান্য এলাকার মত দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রেখেছেন। অপরাধ প্রতিরোধের পাশাপাশি মানুষ যেন নিরাপদে পরিবার পরিজন নিয়ে কাছের মানুষের কাছে ফিরতে পারে সেই লক্ষেই মাঠে নেমেছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে যৌথবাহিনীর চলমান অভিযানের মধ্যেই সেনাবাহিনীর তৎপরতা বেড়েছে।

বিজ্ঞাপন

পার্বতীপুর উপজেলার বিভিন্ন সড়কে বাড়তি তল্লাশি চৌকি বসিয়ে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। যৌথ বাহিনীর অভিযানের আওতায় পরিচালিত এসব চৌকিতে সন্দেহভাজন মোটারসাইকেল, প্রাইভেটকার, যাত্রীবাহী বাস, পিকাআপ ও কাভার্ডভ্যানসহ সকল ধরনের যানবাহনের বৈধ কাগজপত্র যেমন রেজিষ্ট্রেশন, ফিটনেস, ইন্স্যুরেন্স, ট্যাক্স টোকেন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হচ্ছে। অনিয়ম পাওয়ায় কিছু যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই তল্লাশি অভিযানকে শুধু নিরাপত্তামূলক নয় বরং জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সেনাবাহিনীর এই উদ্যেগে স্বাগত জানিয়েছেন।

দায়িত্বরত চেকপোষ্ট কমান্ডার ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন (২৮বীর) জানান, ১লা জুন থেকে ১৪ জুন পর্যান্ত সেনাবাহিনী ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে। অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালন সহ সন্দেহ জনক যেকোন কার্যকালাপের উপর কড়া নজর রাখা হচ্ছে। আমরা চাই প্রত্যেকে যে নিরাপদে ঈদ উদযাপন করতে পারে। এটি শুধু একটি দায়িত্ব নয় একটি মানবিক দায়বদ্ধতা।

সাধারণ মানুষের সাথে বন্ধু সুলভ আচর, জরুরী পরিস্থিতিতে সহায়তা ও সময় মত দিক নির্দেশনার মাধ্যমে সেনাবাহিনী নাগরিকদের আস্থা অর্জন করেছে। এছাড়া যে কোন তথ্য তথ্য, অভিযোগ কিংবা সহযোগীতার জন্য সেনাবাহিনী চালু করেছে একটি হটলাইন: ০১৭৬৯৬৮৬৮৫৬

পড়ুন: ত্রিশালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, নিখোঁজ রাকিবের পরিবারে উৎকণ্ঠা

দেখুন: আগামী শুক্রবার, ভোট দিয়ে দেখুন পছন্দের সিনেমা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন