কিয়ারার সন্তানের জন্য উপহার পাঠালেন আলিয়া ভাট

0
121
কিয়ারার সন্তানের জন্য উপহার পাঠালেন আলিয়া ভাট
বিজ্ঞাপন

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। কিছুদিন আগেও অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় যোগ দিয়ে সকলেক চমকে দেন এই তারকা। এখন শুধু মা হওয়ার দিন গুনছেন কিয়ারা। এরই মধ্যে বন্ধু-সহকর্মী অভিনেত্রী আলিয়া ভাটের কাছ থেকে পেলেন বিশেষ উপহার।

বুধবার কিয়ারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে শিশুর মিষ্টি ছোট্ট পোশাক। আলিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি মিষ্টি নোটও লিখেছেন, যেখানে লেখা আছে, ‘ধন্যবাদ মাম্মা

সেই ছবিতে আলিয়ার লেখা একটি নোটও দেখা যায়। যেখানে লেখা আছে, ‘প্রিয় কিয়ারা, তোমার এই বিশেষ সময়ে, নতুন অধ্যায়ে পা রাখার মুহূর্তে তোমাকে আলিঙ্গন পাঠাচ্ছি। আমি জানি এই অধ্যায় যেমন সুন্দর, ততটা ক্লান্তিকর। তাই আমি এড এ মাম্মার পক্ষ থেকে অতিরিক্ত যত্ন ও ভালোবাসার সাথে তৈরি করা আরামদায়ক কিছু একত্রিত করলাম। বিশ্রাম নাও এবং সবকিছু উপভোগ করো। তুমি এটা পাওয়ার যোগ্য। অনেক ভালোবাসা।’

উল্লেখ্য, আলিয়াকে পরবর্তীতে ‘আলফা’ ছবিতে দেখা যাবে। এছাড়াও ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও কাজ করছেন আলিয়া, যেখানে তিনি রণবীর কাপুর ও ভিকি কৌশলের সাথে অভিনয় করছেন।

এদিকে, কিয়ারাকে পরবর্তীতে ‘ওয়ার টু’ ছবিতে দেখা যাবে, যেখানে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরও অভিনয় করছেন। কিয়ারার আবেদনময়ী অবতার ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।

পড়ুন: ৪ যুবকের অত্যাচারে অতিষ্ঠ ১৮ নম্বর ওয়ার্ডবাসী, ফেনীতে মানববন্ধন

দেখুন: মিয়ানমার সীমান্ত দিয়ে আসছে চো*রাই গরু, বিপাকে দেশি খামারিরা |

ইম/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.