27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিন্ডিকেটে নতুন টাকা: দ্বিগুণ দাম খোলাবাজারে

ঈদে নতুন টাকা মানেই বাড়তি আনন্দ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের ছাড়া নতুন টাকা পড়েছে সিন্ডিকেটের কবলে। ব্যাংকে না পেয়ে ক্রেতারা ঝুঁকছেন খোলাবাজারে। অন্যদিকে সুযোগের সদ্বব্যবহার করে নেয়া হচ্ছে দ্বিগুণ দাম।

বিজ্ঞাপন

প্রতি ঈদেই উপহার হিসেবে নতুন টাকা বিতরণে মেলে বাড়তি আনন্দ। কিন্তু গেল ঈদ-উল-ফিতরে বঙ্গবন্ধুর ছবি থাকায় ছাপানো হয়নি নতুন টাকা। এবারের ঈদে তাই টাকার সংস্কার করে জনগণের মাঝে বিতরণ করতে ব্যাংকগুলোকে অর্থ সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। যদিও নিম্নমানের টাকা তৈরি ও বিভিন্ন ছবি পরিবর্তন নিয়ে রয়েছে নানা সমালোচনা।

তবুও চাই নতুন টাকা। তাইতো ব্যাংকে ভীড় গ্রাহকদের। কিন্তু টাকা না পেয়ে বেড়েছে হতাশা। ছুটে এসেছেন গুলিস্তানের খোলাবাজারে।

টাকা দেয়া হয় ব্যাংকে কিন্তু দ্বিগুণ দামে কিনতে হয় খোলাবাজার থেকে। নতুন টাকার সিন্ডিকেটে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই সুযোগে বানিয়ে নিচ্ছেন শত শত কোটি টাকা।

মূল কার্যালয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে সখ্যতা তৈরি করে নতুন টাকা তাদের পরিচিতজনরা পেলেও ব্যাংকগুলোর ব্রাঞ্চ ম্যানেজাররা নাকি পায়নি নতুন টাকা। তবে এমন একটি সময় নতুন টাকা তাদের কাছ আসবে যখন থাকবে ঈদ ছুটি। সুযোগ থাকবে না টাকা উত্তোলনের।

সিন্ডিকেটের কবলে আগেও দেশ ছিলো, এখনো রয়েছে। শুধু পাল্টেছে খোলস। বাজার মনিটরিংয়ের দায়িত্বরত কর্মকর্তাদের নিরবতা বলি প্রতিনিয়ত সাধারণ জনগণ।

এনএ/

দেখুন: লোহিত সাগরে নতুন যু’দ্ধনীতি: হু’তি’দে’র পেছনে চীন, রাশিয়া?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন