১৫/০২/২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আজ চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রাসহ আশপাশের উপজেলাগুলো মিলিয়ে অন্তত ৫০টি গ্রামে আজ শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

শুক্রবার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।

তিনি জানান, প্রতি বছর কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদ্‌যাপন করি। ঈদ উপলক্ষে কোরবানির সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সকালে ঈদের নামাজ শেষে আল্লাহকে সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিবো।

এদিন সকালে ঈদের প্রথম জামাত হবে সাদ্রা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৭টায়। ইমামতি করবেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। দ্বিতীয় জামাত সকাল ৮টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে। যেখানে ইমামতি করবেন মুফতি আরিফ চৌধুরী। এছাড়া স্থানীয় বিভিন্ন মাঠে সকাল সাড়ে ৮টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা ছাড়াও ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম।

প্রসঙ্গত, ১৯২৮ সাল থেকে মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপনের এই প্রথা চালু হয়। তার অনুসারীরা চাঁদপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একইভাবে ঈদ উদ্‌যাপন করে থাকেন।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁদপুরে ছাত্রদল নেতা হত্যাকান্ডে দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে মামলা

দেখুন: ঘাপটি মারা সুবিধাবাদী ও বর্ণচোরাদের জাতীয় পার্টি থেকে বের হওয়ার অনুরোধ’ 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন