বিজ্ঞাপন

আর বায়োপিক করবা- আরিফিন শুভকে ‘নীলচক্র’ নায়িকার খোঁচা

ঈদের সিনেমা ‘নীলচক্র : ব্লু গ্যাং’–এর নায়ক আরিফিন শুভ এবার মাঠে নেমেছেন একেবারে ভিন্ন মুডে; যেখানে নেই সাসপেন্স থ্রিলার, বরং নায়িকা মন্দিরা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে একে-অপরকে চোখ রাঙিয়ে করেছেন ফানি পোস্ট। ঈদের একদিন আগে, শুক্রবার সকালে আরিফিন শুভ নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করেন ‘নীলচক্র’ সিনেমার একটি ভিডিও। এটি দেখে দর্শক বুঝতে পারবেন, ‘নীলচক্র’ শুধু একটি সাসপেন্স থ্রিলার না—এর প্রমোশন স্টাইলও সমান থ্রিলিং।

বিজ্ঞাপন

প্রায় তিন মিনিটের ভিডিওতে নায়ক-নায়িকা মুখোমুখি লড়াইয়ে দেখা যায়। ফাঁস হয়েছে, মন্দিরা কেন শুভকে ‘বেবস’ বলেন না, কীভাবে বানিয়েছেন শুভ তার সিক্স-প্যাক, এমনকি বায়োপিক আর প্লট ইস্যু নিয়েও করেছেন মজার মন্তব্য।

মন্দিরাকেও ছাড়েননি শুভ—ইন্টারনেটে তার প্রকাশিত ছবি নিয়ে ঠাট্টা করতে দেখা গেছে তাকে। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী মুখোমুখি বসে যা বলেছেন, তা শুনলে মনে হবে—পুরনো বন্ধুরাও হয়তো এত খোঁচাখোঁচি করেন না! ভিডিওতে মন্দিরাকে শুভ বলেন, ”আমি তোমার ক্রাশ, কিন্তু তুমি আমাকে ‘বেবস’ ডাকো না কেন?” মন্দিরার রসিক জবাব, ‘তুমি তো কাজ ছাড়া কথা বলার সুযোগই দাও না।’ ভিডিওর শুরুতে মন্দিরা শুভকে খোঁচা দিয়ে প্রশ্ন করেন, ‘কী আর বায়োপিক করবা?’ শুভ পাল্টা প্রশ্ন ছোড়েন ফাজলামি করে, ‘তোমার বায়োপিক করলে পারিশ্রমিক কি দিবা, টাকা না প্লট?’ 

মিঠু খানের পরিচালনায় ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।

পড়ুন: পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে গাজীপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

দেখুন: চীনে জনসংখ্যা বাড়াতে এক সপ্তাহের জন্য কলেজ ছুটি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন