বিজ্ঞাপন

আমির নন, ‘সিতারে জামিন পার’-এ অভিনয়ের কথা ছিল ফারহানের

বলিউডে ‘লাল সিং চাড্ডা’ ছবির ব্যর্থতার পর সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে রাখেন নায়ক আমির খান। তবে তার ৩ বছর পর ‘সিতারে জামিন পার’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরার সিদ্ধান্ত নেন অভিনেতা। কিন্তু শোনা যাচ্ছে, এই ছবিতে আমির নন বরং অভিনয় করার কথা ছিল ফারহান আখতারের।

বিজ্ঞাপন

বলিউড হাঙ্গামা স্টাইল আইকন সামিট এন্ড অ্যাওয়ার্ড ২০২৫ চলাকালীন এমন তথ্য জানান আমির খান নিজেই। বলেন, ‘আমি যখন প্রসন্নকে বলি যে আমি এই সিনেমাটি করতে চাই না, তখন ও রীতিমতো অবাক হয়ে যায়। তবে আমি কেন ছবিটি করতে চাইছিলাম না এটা ও বুঝতে পেরেছিল, তাই আমাকে প্রথমে কিছু বলেনি। শুধু ছবিটি প্রযোজনা করার জন্য আমাকে অনুরোধ করেছিল, আমি রাজি হয়ে যাই।’

আমির আরও বলেন, ‘সেই সময় এই সিনেমাটি দুটি সংস্করণে তৈরি হওয়ার কথা ছিল। হিন্দিতে ফারহান আখতার এবং তামিল সংস্করণে শিবকার্তিকেয়নের অভিনয় করার কথা ছিল। ওদের স্ক্রিপ্ট ভীষণ পছন্দ হয়েছিল এবং ডেটও ফিক্সড হয়ে গিয়েছিল। সবকিছুই যখন ঠিক হয় তখন আমি একজন প্রযোজক হিসেবেই স্ক্রিপ্ট পড়ি, এবং আমার এত ভালো লেগে যায় যে আমি আমার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হই।’

অভিনেতা বলেন, ‘আমি পরিচালককে বলি, আমার স্ক্রিপ ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে। তখন ও আমাকে আশ্বস্ত করে বলে যে দেখছি কি করা যায়। যেহেতু প্রথম থেকেই প্রসন্নের প্রথম পছন্দ ছিলাম আমি, তাই আমি রাজি হয়ে যাওয়ার পর ও ফারহান এবং শিবকার্তিকেয়নকে ফোন করে ক্ষমা চেয়ে নেন। ওরা দুজনে হতাশ হলেও পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে মিটে যায়।’

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘তারে জামিন পার’ ছবির প্রায় ১৯ বছর পর এই ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবিতে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করবেন আমির খান। আগামী ২০ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।

পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তিতে যাত্রীরা, আঞ্চলিক সড়কে অস্বস্তি

দেখুন: ‘হাজার কোটি টাকার ব্যবসার সুযোগ স্পেনে’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন