২৮/০২/২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঈদের দ্বিতীয় দিনেও নাড়ির টানে ঢাকা ছাড়ছেন অনেকে

ঈদুল আজহায় দীর্ঘ ছুটি পেয়ে নগরবাসীর অনেকে ঢাকা থেকে গ্রামে গেছেন বেশ কয়েকদিন আগেই। তবে ভোগান্তি এড়াতে ঈদের দ্বিতীয় দিনেও শেকড়ের টানে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ।

রোববার (৮ জুন) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অসংখ্য মানুষের ভিড় দেখা গেছে।

রাজধানীতে ঈদ উদ্‌যাপন শেষে এবার স্বজনদের সান্নিধ্য পেতে ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকে। কেউ বলছেন, টিকিট বিড়ম্বনা আর ভোগান্তি এড়ানোসহ বিভিন্ন কারণে রাজধানীতে ঈদ উদ্‌যাপন শেষে দীর্ঘ ছুটি থাকায় এবার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে স্বস্তির সঙ্গে গ্রামে যাচ্ছেন।

এদিকে স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে আগেভাগেই কোলাহলের নগরীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। কর্মস্থলে যোগ দেয়াসহ জরুরি কাজ থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কেউ কেউ।

বিজ্ঞাপন

পড়ুন: স্বস্তি নিয়ে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন মানুষ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন