১৫/০২/২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/০২/২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরের হাইমচরে অসহায়দের মাঝে বিএনপির গরুর গোস্ত বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চাঁদপুরের হাইমচরে দলীয় অসহায় নেতাকর্মী ও সাধারণ দুঃস্থসহ প্রায় আড়াই’শ লোকের মাঝে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র উপদেষ্টা আজম খানের সার্বিক তত্ত্বাবধানে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে।

রোববার (৮ জুন) সকালে আলগী বাজারের হাইমচর থানা সড়কে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এই গোস্ত বিতরণ করা হয়।

এতে সভাপতির বক্তব্যে হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সর্দার নূরে আলম জিকু বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া চেয়ে আমাদের নেতা আজম খান দলীয় অসহায় নেতাকর্মী ও সাধারণ দুঃস্থদের মাঝে গরুর গোস্ত উপহার হিসেবে তুলে দিচ্ছেন। মূলত যাদের কোরবানী দেয়ার সামর্থ্য নেই সেসব নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই এই মানবিক উদ্যোগ। আমরা চাই যার কাছে সাধারণ মানুষ নিরাপদ সেই আজম খানের হাতেই যেনো এই চাঁদপুর সদর ও হাইমচর আসনে ধানের শীষ প্রতীক তুলে দেয়া হয়। আমরা তার জন্যও এমন ভালো উদ্যোগ নেয়ায় দোয়া কামনা করছি।

লাল ব্যাগে করে কোরবানীর গরুর গোস্ত পেয়ে আবেগ আপ্লুত হয়ে রহিমা বেগম, তাহের ছৈয়ালসহ অন্যান্যরা বলেন, আমাদের পাশে এই ঈদে গরুর গোস্ত নিয়ে এভাবে মানবিকভাবে দাঁড়ানোয় আজম খানকে ধন্যবাদ। আমরা দোয়া করছি তিনি যাতে সুস্থ্য থেকে সবসময় মানবিক কল্যাণে কাজ করে যেতে পারেন।

এ সময় চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা ও সর্দার কিংস স্পোর্টিং ক্লাবের সভাপতি এস এম শরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচরের গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ঈসমাইল হোসেন,হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম রুবেল,২নং উত্তর আলগী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ আল আমিন মিয়া, হাইমচর উপজেলা তাতীদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ ফারুক মেলকার, হাইমচর থানা যুবদল নেতা শাহপরান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রিপন কবিরাজ, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন কবিরাজসহ অন্যরা।

বক্তারা বলেন, দলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া কেউই অপরিহার্য হয়। কাজেই তারা যাকে ধানের শীষ প্রতীক দিয়ে চাঁদপুর সদর ও হাইমচর আসনে পাঠাবে আমরা তার হয়েই কাজ করবো। সেক্ষেত্রে আজম খান ভালো লোক তাই আমরা তাকেই এই আসনটিতে জনসেবা করার দায়িত্বে দেখতে চাই।

বিজ্ঞাপন

পড়ুন: মলমপার্টি পকেটমার ছিনতাইকারীদের দৌরাত্ম ঠেকাতে চাঁদপুরে পুলিশের কড়াকড়ি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন