26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিতের দাবি রিজভীর

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

রোববার (৮ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্র অবমুক্ত করার। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয়। ক্ষমতায় আসলেই সবাই তা চিরস্থায়ী করতে চান। অন্তর্বর্তীকালীন সরকারও এ ধারায় পড়েছে কিনা তাই প্রশ্ন।

‘সবার সমর্থন পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তারপরও টানাপোড়েনে রয়েছে গণতন্ত্র’, যোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, এপ্রিলে নির্বাচন হলে প্রচারণার সময় রমজান মাস চলবে। এতে মানুষ ভোগান্তিতে পড়বে। তাই এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করার দাবি জানাই। নাহলে এ সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। 

পড়ুন: শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল -নাটোরে এ্যাড.রুহুল কবির রিজভী আহম্মেদ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন