29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কাদের স্বার্থে ডিসেম্বরের পরিবর্তে নির্বাচন এপ্রিলে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। সেই মতামতের বাইরে গিয়ে এপ্রিল কেন, এটিই প্রশ্ন। কাদের স্বার্থে, অন্য কোনো চিন্তা আছে নাকি, প্রশ্ন রাখেন তিনি।

রোববার (৮ জুন) দুপুরে চট্টগ্রামের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘এরপর রমজান মাস আসবে। রমজান মাস পবিত্র মাস, সংযমের মাস। তখন নির্বাচনী কর্মকাণ্ড শুরু করার কোনো সুযোগ থাকে না। এরপর পরীক্ষা, আবহাওয়া, কালবৈশাখী, বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা রয়েছে।এ সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক করার কি চিন্তা ভাবনা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় প্রশ্ন সিংহভাগ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। ঐকমত্যের বিষয়টা এখন শেষ পর্যায়ে। ছয় মাস আছে এখনও ডিসেম্বরের। বিচারকার্য শুরু হয়ে গেছে।নিজের গতিতে চলবে। সরকার তো আর বিচারকাজ চালাবে না। এই সব কিছু সিদ্ধান্ত যখন পরিষ্কার, তখন এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া, যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে, তারও আগে করা সম্ভব। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তারপরও কেন নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন সন্দেহের উদ্রেগ ঘটছে। এর পিছনে কী চিন্তা, কারা এটা প্রভাবিত করছে, যারা এটা প্রভাবিত করে সে জায়গায় নিয়ে গেছে, আগামী দিনে তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা এ প্রশ্ন উঠে এসেছে।’

আমীর খসরু বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা, যাদের বয়স ৩৫ হয়ে গেছে, কয়েকটি নির্বাচনে যারা ভোট দিতে পারেনি। গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে। উদ্দেশ্য নিয়ে যথেষ্ট প্রশ্ন ইতোমধ্যে চলে এসেছে। সব ব্যাপারে ঐকমত্যের কথা বলা হচ্ছে। হঠাৎ করে ঐকমত্যের বাইরে গিয়ে এ সিদ্ধান্ত কেন আসল।’


আমীর খসরু আরও বলেন, দেশে যখন একটা নির্বাচিত সরকার থাকে, একটা বিশেষ সময়ে নির্বাচন হয়, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়, একটা সময় সীমা আছে সব কিছুর। এখন যেহেতু নির্বাচিত সরকার নাই, সংসদ নাই। সেক্ষেত্রে এটা করতে হলে আবারও ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সকলের মতামতের ভিত্তিতে করতে হবে। মতামতটা যেখানে ডিসেম্বরের মধ্যে করার জন্য সিংহভাগ রাজনৈতিক দলের মতামত আছে, মতামত তো সৃষ্টি হয়েছে ডিসেম্বরের পক্ষে। সেই মতামতের বাইরে গিয়ে এপ্রিল কেন, এটিই প্রশ্ন। কাদের স্বার্থে, অন্য কোনো চিন্তা আছে নাকি, প্রশ্ন রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচন বিলম্বিত হলে তরুণরা জবাব দেবে : আমীর খসরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন