১৫/০২/২০২৬, ১৭:০২ অপরাহ্ণ
28 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৭:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরের মতলবে জৈনপুর বাসের তান্ডবে পথে বসলো সিদ্দিকের পরিবার:বাস জব্দ

চাঁদপুরের মতলবে জৈনপুর বাসের বেপরোয়া গতির তান্ডবে সিএনজি চালক সিদ্দিকুর রহমানের(৫০) মৃত্যুতে তার পরিবার পথে বসতে চললো। তার পরিবারে সেই একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি।

বিজ্ঞাপন

৮ জুন রোববার দুপুরে বেপরোয়া জৈনপুর বাস শুধু সিদ্দিককেই নয় বরং প্রাণ কেড়ে নিয়েছে তপন চৌধুরীরও। এ ঘটনায় নারীসহ ২ জনকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে। চাঁদপুর সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিপ্লব দাস বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে সিদ্দিকের মৃত্যু হয়েছে।তাছাড়া রুমা ও মোস্তফা নামে দুজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকা রেফার করেছি।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্রাদার আবুল কালাম জানান, ঢাকায় রেফার করা রুমা (৪০) হচ্ছেন উদমদী এলাকার শাহ আলমের স্ত্রী। আর মোস্তফা (১৮) হচ্ছেন লালপুর খেরুদিয়া এলাকার কালাম সৈয়ালের ছেলে।

সিএনজি চালক নিহত সিদ্দিকের স্ত্রী জেসমিন জানান, আমরা মতলব উত্তরের ছোট হলদিয়ার উদমদী এলাকার বাসিন্দা। সেখানে আমাদের টিনসেড একটি ঘর রয়েছে। আমার ২ মেয়ে ও ২ ছেলের মধ্যে ছোট ছেলে সাগর অনেক আগেই পানিতে ডুবে মারা গেছে। বছর ২ আগে বড় ছেলে শাকিল কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। ২ মেয়ের মধ্যে বড় মেয়ে শিখা প্রতিবন্ধী। ছোট মেয়ে মিমও শারিরীকভাবে জড়তা রয়েছে। আমার স্বামীর সিএনজি চালানোর আয়েই আমাদের সংসার চলতো। এখন আমাদের সব শেষ করে দিলো ওই ঘাতক জৈনপুর বাস। আমরা এই অবৈধ বাস চালানো চালক ও মালিকের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।

সিদ্দিকের নিকট আত্মীয় মোঃ আনিসুর রহমান জানান, জৈনপুর পরিবহন বাসটি বাবুরহাট থেকে বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসার পথে পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় আমার খালু সিদ্দিকের সিএনজিকে ধাক্কা দিয়ে দুমরে মুচরে ফেলে। সিএনজিতে থাকা সব যাত্রীর অবস্থাই গুরুতর। এর আগেও জৈনপুর বাস অবৈধভাবে বেপরোয়াভাবে চলাচল করে যত্রতত্র পার্কিং করে মানুষের প্রাণহানি ঘটিয়েছে। আমরা এই রুটে এখন থেকে জৈনপুর বাসের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধের দাবী জানাচ্ছি।

জানা যায়, ঘটনাস্থলে নিহত তপন চৌধুরী মতলব উত্তরের ফতেপুর গ্রামের মৃত রানা চৌধুরী ছেলে। তার পরিবারের আহাজারিতে ঘটনাস্থলের বাতাস ভাড়ি হয়ে উঠছে। এ রুটে বেশ কিছু জৈনপুর বাস চলাচল করে প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে।

এ ঘটনায় আহত ফাহিম বলেন, আমরা সিএনজি দিয়ে মতলব থেকে চাঁদপুর যাচ্ছিলাম। আমার সাথে আমার মা বোন ছিলো। একটা জৈনপুর বাস বেপরোয়া গতিতে এসে আমাদের সিএনজিকে ধাক্কা দিলে আমরা উল্টে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা হয়।

এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ বলেন, দূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আমরা যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। নিহত ২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ঘাতক জৈনপুর বাস জব্দ এবং ক্ষতিগ্রস্থ সিএনজিটি ঘটনাস্থল হতে থানা হেফাজতে নেয়া হয়েছে।

পড়ুন: কালীগঞ্জে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র লিফলেট বিতরণ

দেখুন: জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে কৃষকের মৃ/ত্যু

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন