বিজ্ঞাপন

নবজাতকদের জন্য ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ খুলল নেপাল

নবজাতক শিশুদের জন্য প্রথম মাতৃদুদ্ধ ব্যাংক বা হিউম্যান মিল্ক ব্যাংক খুলেছে নেপাল। নেপালের সরকার ও জাতিসংঘের শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনিসেফের অর্থায়নে রাজধানী কাঠমান্ডুতে স্থাপন করা হয়েছে ‘অমৃত কোষ’ নামের এই ব্যাংক।

নবজাতক জন্ম দেওয়ার পর অনেক প্রসূতি মায়ের স্তনে দুধ উৎপাদন দেরিতে হয়। আবার অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই অপরিণত অবস্থায় জন্ম নেয় অনেক শিশু। তাদরেকে মায়েদের থেকে আলাদা করে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখতে হয়। সে সময় এই শিশুদের মাতৃদুগ্ধ প্রদানের কোনো উপায় থাকে না।

কাঠমান্ডুতে মাতৃদুগ্ধ ব্যাংক স্থাপনের ক্ষেত্রে মূলত এসব অপরিণত ও বিপদগ্রস্ত শিশুদের জীবনের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে নেপালের সরকার। তাছাড়া দেশটিতে উচ্চমাত্রায় শিশুমৃত্যুর হার এবং প্রতি বছর ক্রমশ জন্মহার কমতে থাকাও এই ব্যাংক স্থাপনের বড় দু’টি কারণ।

স্বাভাবিকের চেয়ে কম ওজন এবং বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে জন্ম নেওয়া শিশুদের ‘অপরিণত শিশু’ বলা হয়। ইউনিসেফের তথ্য অনুসারে, বিশ্বজুড়ে প্রতি বছর জন্ম নেয় ১৫ লাখেরও বেশি অপরিণত শিশু। এই শিশুদের মধ্যে ৮১ হাজারের জন্ম হয় নেপাল ও অন্যান্য নিম্ন মধ্য আয়ের দেশগুলোতে।

কাঠমান্ডুর পরোপকার মেটার্নিটি হাসপাতালে অল্প কয়েক দিন আগে শিশুর জন্ম দিয়েছেন নেপালের নাগরিক সারিতা ক্ষাত্রী তামাং; কিন্তু তার স্তনে দুধ তৈরি হচ্ছে না। তবে এই কারণে যে তার নবজাতক মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে— এমন নয়। কারণ হাসপাতালটিতে ‘অমৃত কোষ’ এর শাখা আছে, যেখানে অন্যান্য মায়েরা তাদের দুধ দান করেছেন। সেই অমৃত কোষ থেকেই দুধের যোগান দেওয়া হচ্ছে সারিতার শিশুকে।

বর্তমানে ‘অমৃত কোষ’-এর যে সক্ষমতা, তাতে প্রতি মাসে ৫০০ জন শিশুকে নিয়মিত মাতৃদুগ্ধ সরবরাহ করা সম্ভব উল্লেখ করে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা দপ্তরের প্রধান ডা. বিবেক কুমার লাল বলেন, “নবজাতক শিশুদের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। এটি একদিকে যেমন শিশুর পুষ্টির প্রধান উৎস, তেমনি অন্যদিকে শিশুর স্বাভাবিক রোদ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে এই দুধ। তাছাড়া নবজাতকদের নিয়মিত দুধ পান করানো প্রসূতি মায়ের স্বাস্থ্যের জন্যও ভালো।”

ডা. বিবেক কুমার লাল জানান, বাজেট ঘাটতির কারণে আপাতত কাঠমান্ডুর বাইরে দেশের অন্য কোনো জেলায় ‘অমৃত কোষ’- এর শাখা স্থাপন করা সম্ভব হচ্ছে না। তবে অদূর ভবিষ্যতে নেপালের সব জেলায় এ ব্যাংকের শাখা স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে উল্লেখ করেছেন ডা. বিবেক।

বিজ্ঞাপন

পড়ুন: ভারত-নেপাল-ভুটান থেকে কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন