বিজ্ঞাপন

কারিশমার সঙ্গে প্রেম, বিয়ে ভাঙার পরে ৫১ বছরেও অবিবাহিত অক্ষয় খান্না

বলিউডে দীর্ঘদিনের ক্যারিয়ার, একাধিক সুপারহিট ছবি—তবু আজও একা বলিউড অভিনেতা অক্ষয় খান্না। বয়স পেরিয়েছে ৫১, তবুও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। একাধিক প্রেমের সম্পর্ক থাকলেও, শেষ পর্যন্ত কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধা হয়নি এই খ্যাতনামা অভিনেতার।

বিজ্ঞাপন

অক্ষয়ের প্রেমের তালিকায় একসময় শোনা গিয়েছিল বলি অভিনেত্রী রিয়া সেন ও ঐশ্বরিয়া রায়ের নাম। তবে সবচেয়ে বেশি চর্চায় ছিল তার সঙ্গে অভিনেত্রী কারিশমা কাপুরের প্রেম। বলিপাড়ার গুঞ্জন, একসময় কারিশমার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষয়।

জানা যায়, অজয় দেবগণের সঙ্গে বিচ্ছেদের পর অক্ষয়ের সঙ্গে সম্পর্কে জড়ান কারিশমা। এমনকি, কারিশমার বাবা রণধীর কাপুর নাকি মেয়ের বিয়ের প্রস্তাব নিয়েও গিয়েছিলেন অক্ষয়ের কাছে। কিন্তু বাধা হয়ে দাঁড়ান কারিশমার মা, অভিনেত্রী ববিতা কাপুর।

সে সময় কারিশমা বলিউড ক্যারিয়ারের শীর্ষে। ববিতার মতে, বিয়ের পর মেয়ে অভিনয় ছাড়তে বাধ্য হবেন—এই আশঙ্কাতেই তিনি সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেন। আর সেই বিরোধ থেকেই অক্ষয়-কারিশমার প্রেমের ইতি ঘটে।

এরপর কারিশমা সম্পর্কে জড়ান অভিষেক বচ্চনের সঙ্গে। যদিও বাগদান পর্যন্ত গড়ালেও, শেষপর্যন্ত সে সম্পর্কও ভেঙে যায়।

২০০৩ সালে কারিশমা বিয়ে করেন দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরকে। এক দশকেরও বেশি সময় তাঁদের দাম্পত্য জীবন স্থায়ী হলেও, ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই দম্পতির। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান।

অন্যদিকে, একাধিক প্রেমের গুঞ্জনের পরও আজও অবিবাহিত অক্ষয় খান্না। বলিউডে নিজের অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিলেও, ব্যক্তিগত জীবনে তিনি রয়ে গিয়েছেন একা।

পড়ুন: ঐতিহ্যবাহী টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট

দেখুন: নরসিংদীর হাজীপুরের প্রধান সড়ক খানা-খন্দে ভরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন