বিজ্ঞাপন

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে অভিষেক হচ্ছে সামিত সোমের

এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম হোম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে সামিত সোমের।

কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার শুরুর একাদশে থাকলেও জায়গা হারিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। এর আগে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও বেঞ্চে বসেই কাটাতে হয়েছে জামালকে।

গোলরক্ষক পজিশনে মিতুল মারমাই রয়েছেন। রক্ষণের দায়িত্বে তপু বর্মণ ও তারিক কাজী। তাদের সঙ্গ দেবেন শাকিল আহাদ তপু ও সাদ উদ্দিন। মিডফিল্ডে মূল আকর্ষণ হামজা চৌধুরী। তার সঙ্গে আরেক ডিফেন্সিভ মিডফিল্ডার মোঃ হৃদয়। সামিত সোম ও কাজেম শাহ রয়েছেন আক্রমণভাগে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রাকিব ও ফাহামিদুলের ওপর আস্থা রেখেছেন প্রথম একাদশে।

৪ জুন ভুটানের বিপক্ষে খেলা একাদশ থেকে তিন জন পরিবর্তন করেছেন কোচ ক্যাবরেরা। সেই ম্যাচে ডিফেন্ডার তাজ ও দুই মিডফিল্ডার জামাল ও সোহেল রানা নেই। তাদের পরিবর্তে জায়গা পেয়েছেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু ও দুই মিডফিল্ডার সামিত সোম ও হৃদয়।

ম্যাচ শুরুর আর আধাঘণ্টা বাকি। সাধারণত এক ঘণ্টা বা এর কম সময়ের আগে বাফুফে আন্তর্জাতিক ম্যাচে একাদশ গণমাধ্যমে প্রকাশ করে। আজ মিডিয়ায় কিংবা বাফুফের ফেসবুক পেজে প্রকাশ করেনি। এই ম্যাচের ব্রডকাস্টার টি স্পোর্টস একাদশ প্রকাশ করেছে।

২০২৬ সালের এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত গ্রুপ ‘সি’-তে চার দলেরই সংগ্রহ সমান ১ পয়েন্ট করে। এই ম্যাচে জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারবে যে কোনো একটি দল। বিশেষ করে ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে ভাবা হচ্ছে। আজ (মঙ্গলবার) জাতীয় ফুটবল স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর মাত্র দুইবার মুখোমুখি হয়েছে, দুইবারই জয় পেয়েছে সিঙ্গাপুর। মাঠের লড়াইয়ে এখনো বাংলাদেশ জয়হীন। তবে সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ তুলনামূলক ভালো করছে, শেষ পাঁচ ম্যাচে তারা জয় পেয়েছে দুটি, একটি ড্র এবং দুটি হার।

বিজ্ঞাপন

পড়ুন : সারাদেশে যেসব জায়গায় বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুরের খেলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন