জয়পুরহাটে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সুভাষ পাহান (২৬) নামে এক যুবক। বুধবার (১১ জুন) রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুভাষ পাহান জেলার সদর উপজেলার নারায়ণপাড়া গ্রামের বাসিন্দা গনেশ পাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরে গরমের কারণে রেললাইনের ধারে বাতাস খেতে বসে যান সুভাষ পাহান। তখন তিনি মোবাইলে গেম খেলায় মগ্ন ছিলেন। এ সময় একটি ট্রেন চলে এলে তিনি তা খেয়াল করতে পারেননি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন


