বিজ্ঞাপন

‘বুকে পাথর দিতে হয়, যখন স্বামী বেশি সময় কাটায় অভিনেত্রীর সঙ্গে’

বিজ্ঞাপন

তারকা-পত্নী হওয়া যে সোজা কথা নয়, তা টের পেয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দপত্নী সুনীতা আহুজা। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার। 

লম্বা এই সময়ে সুনীতা যে খুব সুখে ছিলেন তা নয়। তবে অভিনেতার স্ত্রীর কথায়, বুকে পাথর রেখে তারকা-পত্নী হওয়া যায়। 

প্রথম জীবনে গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে! তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত।

তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। তাদের ছাদ আলাদা। সম্প্রতি সুনীতাই জানিয়েছেন সেই কথা। 

দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোতে একা থাকেন অভিনেতা। যদিও বিয়ের পর থেকে স্বামীকে সেভাবে পাননি। এজন্য আক্ষেপ রয়েছে সুনীতার। 

তবে এত বছরের তাদের সম্পর্ক টিঁকে রয়েছে বিশ্বাসের ভিত্তিতে। সুনীতার কথায়, ‘‘যখন আমার সন্তান হয় তখন গোবিন্দ বাইরে শুটিং করছে। আমার শাশুড়ি মা সঙ্গে ছিলেন। অত ছোট্ট বাচ্চা নিয়ে বাইরে যাওয়াও যায় না। বুকে পাথর চাপা দিতে হয় আসলে। যখন তুমি দেখবে, তোমার স্বামী তোমার থেকে বেশি সময় কাটাচ্ছে সহ-অভিনেত্রীর সঙ্গে।’’ 

যদিও গোবিন্দ-পত্নী স্বামীকে নিয়ে আত্মবিশ্বাসী, তার স্বামী তেমন খারাপ কিছু কখনও করেননি।

পড়ুন: জয়পুরহাটে বিরসা মুন্ডার ১২৫তম প্রয়াণ দিবস পালিত

দেখুন: বুবলীর সঙ্গেও বিচ্ছেদ! যা বললেন শাকিব খান

ইম/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন