২০/০২/২০২৬, ১৪:৫৮ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৪:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে অজগর উদ্ধার

রাঙামাটি জেলা শহরের দেবাশীষ নগর এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১২ জুন) বিকালে জেলা শহরের দেবাশীষ নগর এলাকার ইভান চাকমার বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সূত্রে জানা গেছে, দেবশীষ নগর এলাকায় ইভান চাকমার বাড়িতে অজগর সাপ ধরার খবর পেয়ে রাঙামাটি সদর রেঞ্জের ফরেস্টার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল টিম অজগরটি উদ্ধার করে। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য ৬ ফুট, ওজন প্রায় ৮ কেজি, গায়ের রঙ কালচে খয়েরী লাল।

এ ব্যাপারে দেবাশীষ নগর এলাকার বাসিন্দা ইভান চাকমা জানান, আমাদের বাড়ির পাশে সাপটি দেখে এলাকার একজন সাপটি ধরে আমাদের বাড়িতে নিয়ে আসেম। পরে আমি বন বিভাগকে খবর দিলে বন বিভাগের লোকজন এসে সাপটি উদ্বার করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের নিরাপদস্থানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদ।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত শতাধিক

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন