বিজ্ঞাপন

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, আজ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী একটি বিমান উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পতিত হয়। এ দুর্ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

‘দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

উল্লেখ্য, ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আবাসিক এলাকা মেঘানিতে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন- যার মধ্যে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী।

বিজ্ঞাপন

পড়ুন : বিমান দুর্ঘটনায় নরেন্দ্র মোদির শোক প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন