১২/০২/২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টাকে যেসব উপহার দিলেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকে ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান।

শুক্রবার (১৩ জুন) বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।

প্রেস সচিবের পোস্ট থেকে জানা যায়, এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

তারেক রহমান শুভেচ্ছা উপহার হিসেবে, একটি ফাউন্টেন পেন, Greta thunberg-এর ‘No One Is too Small to Make a Difference’ এবং ‘Nature Matters’– Edited by Mona Arshi and Karen Mccarthy Woolf বই দুটি প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে দেন।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তাদের মধ্যে একান্তে এ বৈঠক হয়। বৈঠক ফলপ্রসূ হয়েছে।

উভয় পক্ষের প্রতিনিধিরা অল্প সময়ের মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করবেন।

এর আগে তারেক রহমান হোটেলের সামনে পৌঁছালে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাগত জানান।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেড় ঘণ্টার বৈঠক শেষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন