২৮/০২/২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
17.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে জমি থেকে ভুট্টা লুটের ঘটনায় দুইজন আটক

নাটোরের নলডাঙ্গায় জমি থেকে ভুট্টা লুটের ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে উপজেলার মহিষমারি এলাকার একটি গোডাউন থেকে লুটকৃত প্রায় ৬০ মণ ভুট্টা উদ্ধার করা হয়।

এসময় মনির সরদার ও সেন্টু মন্ডল নামে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা পশ্চিম মাধনগর এলাকার বাসিন্দা।

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, পূর্ব মাধনগরের বাসিন্দা আহসান হাবিবের পৌঁনে দুই বিঘা জমি থেকে প্রতিবেশী মনির সরদার, তার ছেলে ইকবাল সরদার ও শ্যালক সেন্টু মন্ডল তাদের ১৫-১৬ জন সহযোগীসহ দেশীয় অস্ত্র নিয়ে ভুট্টা লুট করে। বিষয়টি সেনাবাহিনী অবগত হয়ে অভিযান চালিয়ে মনির সরদার ও তার শ্যালক সেন্টুকে আটক করে থানার হস্তান্তর করে। সেই সাথে লুটকৃত ভুট্টাগুলো উদ্ধার করে জমির মালিককে বুঝিয়ে দেয়। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন