26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারী ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সেইসঙ্গে শ্রীলঙ্কাও ভারতের বিপক্ষে ছাড়া বাকি ম্যাচগুলো খেলবে ঘরের মাঠে।

ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই ভারত ও পাকিস্তানের মধ্যে এরকম চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুসারেই নারী বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোয়। ভারতসহ অন্য দলগুলোও পাকিস্তানের সঙ্গে খেলতে কলম্বো যাবে। অধিকন্তু পাকিস্তান ফাইনালে উঠলে ভারতীয় দর্শকরা নিজেদের মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ থেকে বঞ্চিত হবে। দ্য হিন্দু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

৮ দল (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান) নিয়ে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই বিশ্বকাপ। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। লিগপর্বের ২৮টি ম্যাচ শেষে সেরা চারে থাকা দলগুলো পাবে সেমিফাইনালের টিকিট। ২৯ অক্টোবর থেকে সেমির সূচি, ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

বেঙ্গালুরুতে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। পরদিন ইন্দোরের মাঠে খেলবে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে অজি নারীদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

কলম্বোয় ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। টাইগ্রেসদের পরের ম্যাচ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর, গোহাটিতে।

ভাইজাগে নিজেদের তৃতীয় ম্যাচে ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। একই ভেন্যুতে ১৩ ও ১৬ অক্টোবর নিজেদের চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

ষষ্ঠ ম্যাচ খেলতে ফের শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। ২০ অক্টোবর কলম্বোতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ অক্টোবর, ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের বেঙ্গালুরুতে। ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। দুটি ম্যাচের ভেন্যু গুয়াহাটি ও বেঙ্গালুরু। এবং ২ নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনাল খেলে, তাহলে সেই ম্যাচ দুটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে।

বাংলাদেশের বিশ্বকাপ সূচি:
বাংলাদেশ- পাকিস্তান- ২ অক্টোবর-কলম্বো
বাংলাদেশ- ইংল্যান্ড- ৭ অক্টোবর- গুয়াহাটি
বাংলাদেশ- নিউজিল্যান্ড- ১০ অক্টোবর- ভাইজাগ
বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা- ১৩ অক্টোবর- ভাইজাগ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া- ১৬ অক্টোবর- ভাইজাগ
বাংলাদেশ- শ্রীলঙ্কা- ২০ অক্টোবর- কলম্বো
বাংলাদেশ- ভারত- ২৬ অক্টোবর- বেঙ্গালুরু

বিজ্ঞাপন

পড়ুন : ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন