২৮/০২/২০২৬, ৭:০৮ পূর্বাহ্ণ
17.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৭:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নাটোরের লালপুর উপজেলার অমৃতপুর বাজারে ভেজাল আইসক্রিম বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয় মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে দেখা যায়, অমৃতপুর বাজারে অবস্থিত “নাজমুল সুপার আইসক্রিম” নামক প্রতিষ্ঠানটি আইসবার তৈরিতে ক্ষতিকর রাসায়নিক উপাদান সোডিয়াম সাইক্লোমেট (ঘনচিনি নামে পরিচিত) ব্যবহার করছে এবং ভূয়া লেবেল দিয়ে তা বাজারজাত করছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন


অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বাংলাদেশ আনসার বাহীনির একটি চৌকস দল।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই ধরনের ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : নাটোরে মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন