২৪/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সংসদ নির্বাচনের প্রচারে থাকছে না পোস্টার: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি। প্রচারণায় থাকছে না পোস্টার, দল ও প্রার্থী উভয়কে দিতে হবে হলফনামা। বিধিমালা লঙ্ঘন করলে ৬ মাস কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা।।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সানাউল্লাহ বলেন, প্রচারণা চালাতে পারবেন তিন সপ্তাহ। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে কোনো প্রার্থী যুক্ত থাকলে সেখান থেকে পদত্যাগ করতে হবে প্রার্থী হওয়ার আগে।

তিনি বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫ এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন সাপেক্ষে হবে এটি। তবে সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার থাকছে না। বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বিদেশি অর্থ্যায়নে স্যোশাল মিডিয়ায় প্রচারণা করা যাবে না।

তিনি আরও বলেন, বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হয়ে থাকলে, প্রার্থী হলে পদত্যাগ করতে হবে। রিটার্নিং কর্মকর্তারা একটি কমন প্ল্যাটফর্ম করবেন, যেখানে ঐ আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন। এছাড়া প্রার্থীরা বাতিলের ক্ষেত্রে আরপিওর ৯১/ঙ আচরণ বিধিতে সন্নিবেশিত করা হয়েছে।

পড়ুন: জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা চূড়ান্ত করেছে ইসি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন