১৯/০২/২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কালীগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি’র সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।

এ সময়ে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা খাইরুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বরত) মোফাজ্জেল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহরিয়ার আকাশসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মেলায় ৩ টি স্টল প্রদর্শণ করা হয়েছে। ৩ দিনব্যাপী এ মেলায় শোভা পাচ্ছে আম, জাম, কাঠাল, কলা, জামরুল, লেবু, ড্রাগন সহ প্রায় অর্ধশত বিভিন্ন মৌসুমী ফল। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত মেলাটি চলবে যা শেষ হবে আগামী ২১ জুন শনিবার।

দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। এছাড়া ১২ জন কৃষি উদ্যোক্তাদের মাঝে ১টি করে ভার্মি কম্পোজ সার তৈরি যন্ত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন