২৭/০২/২০২৬, ০:৪৯ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় পিকআপ-ভটভটি সংঘর্ষে নিহত এক

নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে মো: জসিম( ৩৭) নামে একজন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসিন নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জসিম (৩৭) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচিড়কান্দা গ্রামের আলী উসমানের ছেলে। নিহত জসিম পেশায় পিকআপ চালক ছিলেন।

পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বৃষ্টি চলাকালীন সময়ে নজিপুর অভিমুখী একটি পিকআপ এবং বদলগাছী অভিমুখী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হন। এ ঘটনায় ভটভটি চালক এবং হেলপাররা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এনএ/

দেখুন: নওগাঁ সদর হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেল অনিয়ম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন