২৮/০২/২০২৬, ১৩:৫৩ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৩:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৬ জন আটক

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৪জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার বিয়াঘাট এলাকায় চেকপোষ্ট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে সেনাবাহিনী।

বিজ্ঞাপন


আটককৃতরা হলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের বিপ্লব হোসেন, মবিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাওছার আহমেদ ও হরদমা গ্রামের মনিরুল ইসলাম এবং সিংড়া উপজেলার কালীনগর গ্রামের সুরুজ আলী।


নাটোর সেনাবাহিনী ক্যাম্প সুত্র জানায়, নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ চেকপোষ্ট স্থাপন করে সেনাবাহিনী। এরই এক পর্যায়ে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে আরও দুইজনকে আটক করা হয়।


আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে জিম্মি করে ৮টি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৯টি গরু ডাকাতি, চাঁদা না দেয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করাসহ সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

পড়ুন: ত্রিপক্ষীয় জোটে চীন-বাংলাদেশ-পাকিস্তান

দেখুন: একটি সড়ক নির্মাণেই তিন দিনের রাস্তা কমে এলো তিন ঘণ্টায় 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন