22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে বিশ্বজিৎ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকালের দিকে উপজেলার হিন্দু চকপাড়া ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখতে দেখে স্থানীয়রা।

বিজ্ঞাপন

নিহত বিশ্বজিৎ উপজেলার সদর ইউনিয়নের হিন্দু চকপাড়া গ্রামের অনিলের ছেলে। তার মরদেহের পাশে মদের বোতল ও ট্যাপেন্ডাল জাতীয় ঔষধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় এক নারী প্রথমে মৃতদেহটি দেখতে পান। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয়দের ধারণা, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে, তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পড়ুন: নোয়াখালীতে চোরকে চিনে ফেলায় নারীকে জবাই করে হত্যা, গ্রেপ্তার ২

দেখুন: সড়ক ও জনপদের উদ্যোগে বদলে গেলো দাশুরিয়া ট্রাফিক মোড়

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন