বিজ্ঞাপন

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত এক

নাটোরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় টিএমএসএস মাঠকর্মি মোমিন ইসলাম ও ভ্যান চালক সুরুত আলী নামে দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় টিএমএসএস জোনাইল শাখার ম্যানেজার শরিফুল ইসলাম আহত হয়েছে। আহত শরিফুল ইসলামকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আজ শনিবার (২১ জুন) দুপুরে ও বিকেলে এই দুর্ঘটনা দুটি ঘটে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ ও স্থানীয়রা জানান, দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোনাইল শাখার টিএমএসএস এনজিও ম্যানেজার শরিফুল ইসলাম ও মাঠকর্মি মোমিন ইসলাম এক প্রবাসী গ্রাহকের লোনের জন্য বাড়ী পরিদর্শনে মোটরসাইকেল নিয়ে বের হন।

পথে জোনাইল বাজারে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মাঠকর্মি মোমিন ইসলাম মারা যায় এবং ম্যানেজার শরিফুল ইসলাম গুরুতর আহত হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় এবং আহতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপরদিকে বিকেলে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় গরু বহনকারী মিনি ট্রাকের ধাক্কায় সুরুত আলী নামে এক বৃদ্ধ ভ্যান চালকের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রাক সহ ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত সুরুত আলী সদর উপজেলার ঢাকোপাড়া গ্রামের শুকচাঁদ প্রামানিকের ছেলে।

এনএ/

দেখুন: নাটোরে ধান দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন