বিজ্ঞাপন

গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াত নেতার মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর -৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মো: খায়রুল হাসান বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যে সমাজে সকল ধর্মের লোকদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

রবিবার বেলা ১১ টায় গাজীপুর সদর থানাধীন বাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উদ্যোগে অ্যাকুয়া বিলাস, কেশরিতায়
অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সাথে
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বাড়িয়া ইউনিয়ন যুব বিভাগের সহ সভাপতি
মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ১ নং ওয়ার্ড সভাপতি মো: মাসুম বিল্লাহর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর সদর থানার নায়েবে আমীর বাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার জননেতা মাওলানা শফিকুল ইসলাম, বাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুর রশিদ, হিন্দু ধর্মাবলম্বী নেতা অপূর্ব চন্দ্র,আনন্দ চন্দ্র দাস,উত্তম দাস, শ্রী আশুতোষ চন্দ্র দাস জামায়াত নেতা
মো: ওয়াকিল উদ্দিন, মো: জাকির হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, হিন্দুসহ অন্য ধর্মের উপালনালয়,তাদের ইজ্জত-সন্মান এবং সম্পদের ওপর কখনো ইসলামপন্থী তথা জামায়াত ইসলামী দ্বারা কখনো কোন ক্ষতি হয়নি।বরং ২০২৪ ইং সালের ৫ আগষ্ট পরবর্তী বিভিন্ন সময় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির এবং বাড়িঘরের পাহারা দিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাস্ট্রীয় ভাবে ক্ষমতায় গেলে কেবলমাত্র সনাতন ধর্মাবলম্বী নয় বরং সকল ধর্ম, শ্রেনী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।

পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা রুপলের স্মরণসভা অনুষ্ঠিত

দেখুন: দু*র্নীতিবাজদের সঙ্গে আত্মীয়তা করবেন না: আদালত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন