রাঙামাটিতে তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ও দারিদ্র হ্রাসকরণ স্কিমের আওতায় গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও এনিমেশন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রি ল্যান্সির কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার কোর্সের উদ্বোধন করেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শিক্ষা কমিটির আহ্বায়ক দেব প্রসাদ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মন্ডল, প্রো-বেটার লাইফ (পিবিএল) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রণজ্যোতি চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, এটি ছয় মাস মেয়াদী একটি প্রশিক্ষণ কোর্স। যুবদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে জেলা পরিষদ এরকম আরও স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিবে প্রয়োজনে। এখন আমরা এ সুবিধাটা জেলা শহরে দিচ্ছি। আগামীতে এ সুবিধাটা আমরা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে নেওয়ারও স্বপ্ন দেখি এবং প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে দক্ষ যুবরা জেলা পরিষদসহ, দেশে এবং বিদেশে কাজ করবে এটাই আমাদের স্বপ্ন।
এসময় বক্তারা বলেন, এ কোর্সের মাধ্যমে ৫০ জন শিক্ষার্থী কোর্স গ্রহণের সুযোগ পাবেন এবং এরাই আগামীতে মানবসম্পদে পরিণত হয়ে জেলা পরিষদে এবং দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পিবিলের গণযোগাযোগ এবং বিক্রয় কর্মকর্তা নুকু চাকমা জানিয়েছেন, পিবিএল দক্ষ জনবল ও মানবসম্পদ উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। আমরা বিশেষত বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং দক্ষ জনবল সৃষ্টিসহ আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছি।
পড়ুন: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত
দেখুন: দুই দিনের রিমান্ড শেষে আদালতে মমতাজ |
ইম/


