বেসরকারি স্যাটেলাইট ভিত্তিক সংবাদ চ্যানেল একাত্তর টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ফেনীতে উদযাপন করা হয়েছে।
আজ রবিবার (২২ মে) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, বিশিষ্ট সংগঠক মামুনুর রশিদ এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন।
বক্তারা বলেন, একাত্তর টেলিভিশন সঠিক পথে রয়েছে। দেশের গণতন্ত্রের বিকাশ ও উত্তরণে নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে একাত্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনএ/


