১৮/০২/২০২৬, ১৮:৩৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৮:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ১৫ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে: নাজিম উদ্দিন আলম

ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ভোলা -৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশে যখন জনগণের মূল্য থাকে না তখন সরকার স্বৈরাচার হয়ে যায়।

ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মনে রাখতে হবে এ দেশের মালিক হচ্ছে জনগণ। জনগণের অধিকার হরণ করবে আগামীতে এ ধরনের শাসন ব্যবস্থা আমরা চাই না। আওযামী লীগ গত ১৫ বছর ধরে দেশে দ্বিতীয় বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরণ করে নিয়েছে। এটি হচ্ছে আজকের বাস্তবতা, আর এটাই হচ্ছে বাংলাদেশ। এর থেকে দেশকে মুক্ত করতে হলে জিযাউর রহমানের আদর্শ আমাদের বাস্তবাযন করতে হবে।

২২জুন রোববার দুপুরে জনতাবাজার শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচ এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরওবক্তব্য রাখেন- বিএনপির সাবেক উপজেলা সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, জনতাবাজার শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইউনুছ শরীফ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,সাবেক সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, সাবেক দপ্তর সম্পাদক মাওঃরফিক আছলামী , ওসমান গন্জ বিএনপির সাবেক সভাপতি মন্নান মিয়া, প্রমুখ ।

নাজিম উদ্দিন আলম আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির মূল উদ্দেশ্য হলো- যেকোনো উপায়ে ক্ষমতা দখল করা। তারা রাষ্ট্রক্ষমতা দখল এবং তা অবৈধভাবে ব্যবহার করে দুর্নীতি ও লুটপাটতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। দেশের মানুষের বাকস্বাধীনতাও কেড়েছে নিয়েছে। উন্নয়নের নামে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এই কথাগুলো বর্তমান প্রজন্মকে জানতে হবে। এর আগে তিনি চরফ্যাশন উপজেলার শশীভুষন থানায় পৃথক পৃথক আরো দুটি

কলেজের এইচ এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতা করেন।

বিজ্ঞাপন

পড়ুন: চরফ্যাশনের জাহানপুরে পানিবন্দি চল্লিশ পরিবারের আর্তনাদ, দেখার যেন কেউ নেই!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন