২৬/০২/২০২৬, ২২:৫৫ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাইসাইকেলে স্বর্ণ পাচারের চেষ্টা, চুয়াডাঙ্গা সীমান্তে যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগরের গয়েশপুর সীমান্ত দিয়ে বাইসাইকেলে করে স্বর্ণ পাচারের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ জুন) রাতে ইসলামপুর পিচমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মমিন। তিনি জীবননগরের গয়েশপুর গ্রামের ধোপাখালি এলাকার তেতুল মণ্ডলের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. মুন্সি ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৮টি স্বর্ণের বার ও একটি ছোট টুকরো উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা।

এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন: চুয়াডাঙ্গায় মাদক মামলায় ইসরাফিলের যাবজ্জীবন

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন