০১/০৩/২০২৬, ১৪:২৯ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৪:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালী আসছেন বিএনপি নেতা শাহজাহান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

দীর্ঘ পাঁচ মাস পর নিজ জেলা নোয়াখালীতে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

তিনি নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। চলতি বছরের জানুয়ারীতে মো. শাহজাহান হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে তিনি চিকিৎসার জন্য ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি হন।

মো. শাহজাহান চিকিৎসা শেষে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি আগামী ২৫ জুন নিজ জেলা নোয়াখালীতে আগমন করবেন। মো.শাহজাহান নোয়াখালীতে আগমন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।

মো.শাহজানকে নোয়াখালীতে স্বাগত জানিয়ে রোববার সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের আল মদিনা একাডেমী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রস্তুতি সভা করেছে কাদির হানিফ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রস্তুতি সভায় জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল এর সভাপতিত্বে ও কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জজ কোর্টের পিপি এডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরণ, কাদির হানিফ ইউনিয়ন যুবদলের এম.এইচ বাহাদুর প্রমূখ।

দুপুর থেকে শহরতলীর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রস্তুতি সভায় অংশ নেয়।

এদিকে, মো. শাহজাহান নোয়াখালীতে আগমন উপলক্ষে জেলার সদর ও সুবর্ণচরের প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আনন্দ মিছিল, গণসংযোগ ও প্রস্তুতি সভা করেছে নেতাকর্মীরা। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল লক্ষনীয়।

উল্লেখ্য- মো. শাহজাহান গত ২১ জানুয়ারি হার্টের ব্লাব, ফুসফুসের সংক্রমণ, পোষ্টেট, কিডনী, গেষ্টলজী রোগে আক্রান্ত হয়ে ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি হন। সেখানে ডা. বিথুন পিটিগুগোল এর নেতৃত্বে মোট ৮জন ডাক্তারের সম্বনেয়ে গঠিত টিমের অধীনে নিবিড় পরিচর্যায় হার্টের ব্লাব পরিবর্তনসহ যাবতীয় চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। বর্তমানে মো. শাহজাহান সুস্থ্য ও স্বাভাবিক রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন: নোয়াখালীতে নিখোঁজের ৩দিন পর যুবকের মরদেহ উদ্ধার

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন