১৮/০২/২০২৬, ১৮:৩৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৮:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

পিরোজপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় সদর উপজেলা পরিষদ চত্তরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সবাই মিলিত হয়।

কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রানা মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মো: হারুন অর রশিদ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন ঘোষ প্রমুখ।

আলোচনা সভা শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: সাইফুল ইসলাম। এ সময় কৃষকদের মাঝে বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপূ কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এ বিভিন্ন বনজ, ফলজ, ঔষধি, বিভিন্ন প্রযুক্তি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মোট ১২টি স্টল অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে ব্রীজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন