নরসিংদীর শিবপুর কামরাবো এলাকা থেকে ডাকাতি মামলার আসামি মোঃ সবুজ ওরফে সেলিম (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিএসসি। সোমবার (২৩ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত হলেন, নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।
র্যাব জানায়, মো: সবুজ ওরফে সেলিমের বিরুদ্ধে ডিএমপি’র ভাষানটেক থানা, গাজীপুরের শ্রীপুর থানা এবং পলাশ থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত সাড়ে ১২ টায় অভিযান চালিয়ে শিবপুরের কামরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ রসিংদী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জুয়েল রানা বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পলাশ থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: তিন দফা সময় বাড়িয়েও শেষ হয়নি আমঝুপি মিনি স্টেডিয়ামের কাজ
দেখুন: বোরো ধান চাষে সার সংকটে বিপাকে কৃষক |
ইম/


