১২/০২/২০২৬, ১৭:৩৮ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় ডেঙ্গু মোকাবিলায় বেসরকারি উদ্যোগে মশারী বিতরণ ও হেল্প

বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় বরগুনা জেনারেল হাসপাতালে চালু হয়েছে হেল্প ডেক্সসহ স্বেচ্ছাসেবী কার্যক্রম। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগোনারীর সহযোগিতায় বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম আজ থেকে ২০ দিনব্যাপি কার্যক্রম শুরু করেছে। এছাড়াও স্থানীর বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জাগোনারী ও এনএনএস’র পক্ষ থেকে বরগুনা জেনারেল হাসপাতালে ২৫০টি মশারী প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার(২৩ জুন)সকালে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেনারেল হাসপাতালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজাওনুর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বরগুনা জেনারেল হাসপাতালের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকাহ, জাগোনারী প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু ও সহসভাপতি মনির হোসেন কামাল।

জানাগেছে, প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দুই শিফটে ১০ জন স্বেচ্ছাসেবক হাসপাতালে দায়িত্ব পালন করবেন। হাসপাতালের নিচতলার গেটে হেল্প ডেস্কে দুজন স্বেচ্ছাসেবক বসবেন। তারা রোগী ও তার স্বজনদের সঙ্গে কথা বলে সঠিক পরামর্শ ও সহযোগিতা করবেন। তিনজন স্বেচ্ছাসেবক ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। তারা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার পরামর্শ দিবেন। স্বজনদের অযথা ভীড় সামলিয়ে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখবেন। রোগীদের মশারীর মধ্যে থাকতে পরামর্শ দিবেন। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ থেকে ময়লা ফেলার জন্য কালার কোডের ঝুড়ি দেয়া হয়েছে। যেখানে রোগী ও স্বজনরা ময়লা ফেলবেন।

এছাড়াও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ লিফলেটসহ সচেতনতামূলক পথ সভার আয়োজন করা হয়।

পড়ুন: ঝিনাইদহে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

দেখুন: বোরো মৌসুমে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সংকটে কৃষক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন