১২/০২/২০২৬, ১৫:৪৩ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৫:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ক্ষুদ্রঋণে গতি আনতে চুয়াডাঙ্গায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা ও দক্ষতা বাড়াতে চুয়াডাঙ্গায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা কার্যালয়।

বিজ্ঞাপন

প্রশিক্ষণে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তর ঢাকার উপপরিচালক নাসির উদ্দীন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব।

কর্মশালার উদ্বোধন ও মূল আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক ও সাংবাদিক হুসাইন মালিক ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, শহর পর্যায়ে ক্ষুদ্রঋণ একটি কার্যকর দারিদ্র্য বিমোচন কর্মসূচি হলেও এর সফলতা নির্ভর করে ঋণগ্রহীতার সচেতনতা, সময়মতো ঋণ পরিশোধ এবং খেলাপি ঋণের সঠিক ব্যবস্থাপনার ওপর। তারা আরও বলেন, সরকারি ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ, পিডিআর অ্যাক্টের প্রয়োগ, আর্থ-সামাজিক স্কিম বাস্তবায়নের কৌশল, দায়িত্ববোধ ও দায়বদ্ধতা—এসব বিষয়ে পরিষ্কার ধারণা থাকা দরকার।

প্রশিক্ষণে ক্ষুদ্রঋণ গ্রহীতাদের গ্রাম কমিটির সভাপতি, দলনেতা, সদস্য, বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক, পৌর সমাজকর্মী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পৌর সমাজকর্মী রফিকুল ইসলাম।

পড়ুন: বরগুনায় ডেঙ্গু মোকাবিলায় বেসরকারি উদ্যোগে মশারী বিতরণ ও হেল্প

দেখুন: ‘কোন অবৈধ বিদেশি বাংলাদেশে থাকতে পারবে না’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন