২৭/০২/২০২৬, ১৪:০৮ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৪:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কু‌ষ্টিয়ায় বিলুপ্ত প্রজা‌তির ৬৭‌টি কচ্ছপ উদ্ধার

ক‌ু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলা থে‌কে বিলুপ্ত প্রজাতির ৬৭টি ক‌ড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হ‌য়ে‌ছে।
সোমবার (২৩ জুন) দুপুরে কচ্ছপগু‌লো বি‌ক্রির খবর পে‌য়ে উপ‌জেলার সাতবা‌ড়িয়‌া বাজারে ক্রেতা সে‌জে অভিযান প‌রিচালনা ক‌রে র‌্যাব। র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বিজ্ঞাপন


এ ঘটনায় উদ্ধার হওয়া কচ্ছপগু‌লো ভেড়ামারা বন বিভা‌গের কা‌ছে হস্তান্তর করার পর উন্মুক্ত জলাশ‌য়ে অবমুক্ত করা হ‌য়ে‌ছে।
সুদীপ্ত সরকার জানান,দুপু‌রে গোপন সংবা‌দে জান‌তে পা‌রি উপ‌জেলার সাতবা‌ড়িয়া বাজা‌রে বিলুপ্ত প্রজা‌তির কচ্ছপ বি‌ক্রি হ‌চ্ছে। এরপর র‌্যা‌বের এক‌টি দল ক্রেতা সে‌জে ওই বাজা‌রে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে। এ সময় ১১টি বড় ও ৫৬টি ছোট বিলুপ্ত প্রজা‌তির ক‌ড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়। সাধারণত ক‌ড়িকাইট্টা কচ্ছপ ভার‌তে বে‌শি পাওয়া যায়। দে‌শের বি‌ভিন্ন জায়গা থে‌কে একত্র ক‌রে একই এলাকার মহিবুল ইসলা‌মের ছে‌লে মা‌হি(২০) কচ্ছপগু‌লো স্থানীয় বাজারে বি‌ক্রি কর‌ছিল।
প‌রে বিক্রেতার কাছ থে‌কে কচ্ছপগু‌লো উদ্ধার ক‌রে বন বিভা‌গের কা‌ছে হস্তান্তার করা হয়ে‌ছে।


ভেড়ামারা উপ‌জেলা বন কর্মকর্তা জা‌হিদুল ইসলাম ব‌লেন,বিভাগীয় বন কর্মকর্তার উপ‌স্থি‌তি‌তে আমরা কচ্ছপগু‌লো‌কে উন্মুক্ত জলাশ‌য়ে অবমুক্ত ক‌রে‌ছি।

পড়ুন: ঝিনাইদহে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

দেখুন: ড. ইউনূসের সাজা ও দন্ড স্থগিত অবৈধ: হাইকোর্ট | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন