বিজ্ঞাপন

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জয়পুরহাটের স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করেন জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্যরা। তাদের কর্মবিরতিতে টিকাদান কার্যক্রম ব্যহত হয়।

বক্তারা জানান, টিকাদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল কাজ। নবজাতক থেকে শিশু বয়স পর্যন্ত ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে টিকা দেওয়ার দায়িত্বে থাকা সত্ত্বেও তারা এখনো টেকনিক্যাল স্বীকৃতি ও ন্যায্য বেতন-ভাতার বাইরে রয়েছেন।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান এবং দীর্ঘদিনের বঞ্চনা নিরসন।
জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আল মোস্তাহিদ জুয়েলের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সহ-সভাপতি টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর মজিদ, সদস্য তানজিলা খাতুন, তহসিনা খানম ও ফেরদৌসী বেগম।

বক্তারা হুঁশিয়ারি করে বলেন, দাবি আদায় না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তারা আশা করেন, সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবে।

এদিকে, একই দাবিতে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা স্বাস্থ্য সহকারীরা। এতে উপজেলা কমিটির সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউন্নবী (রানু), উপজেলার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাট জেলা বিএনপির ইতিহাসভিত্তিক গ্রন্থ ‘সেকাল-একাল’-এর মোড়ক উন্মোচন

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন