25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ফেনী জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সরা অংশ নেন।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন এবং পরবর্তীতে প্যারেড পরিদর্শন করেন। প্যারেডের নেতৃত্ব দেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খাইরুল বাশার।

প্যারেড শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্নআউট বিবেচনায় জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও উন্নত করার আহ্বান জানান।

পড়ুন: নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদন্ড

দেখুন: ছোট ফেনী নদীতে নতুন করে ভাঙনে শঙ্কা তৈরী হয়েছে 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন