বিজ্ঞাপন

কুমিল্লায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামীর মৃত্যু হয়েছে, এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকায় স্ত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম মোঃ সাখাওয়াত হোসেন, তার বাড়ি কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডের ধনেশ্বর এলাকায়।
দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন দাস।


তিনি জানান, মোটরসাইকেল আরোহী সাখাওয়াত হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ডুবাইরচর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই সাখাওয়াতের মৃত্যু হয়। এছাড়া আহত হয় তার স্ত্রী। স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়।


খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে উদ্ধার করে।
এছাড়া মোটরসাইকেল চাপা দেওয়া ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পড়ুন: ঠাকুরগাঁওয়ে নির্বাচন অফিসে দুদকের অভিযান

দেখুন: বাজারে গুড়ো দুধের দাম বেড়েছে অস্বাভাবিক হারে 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন