বিজ্ঞাপন

সিইসির সাথে বৈঠকে জামায়াত নেতারা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দীনের সাথে বৈঠক করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সদস্যরা।

বুধবার (২৫ জুন) সকাল ১১টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দীনের নেতৃত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফেরত পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একইসাথে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনবহাল রেখে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

গত ১ জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

পড়ুন: ‘মব’ তৈরি করে সাবেক সিইসিকে লাঞ্ছনা, গ্রেফতার হানিফ আদালতে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন