বিজ্ঞাপন

কমলনগরে উচ্ছেদ অভিযানে ইটের দেয়াল ধসে আহত ৩ শ্রমিক

লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় ইটের দেয়াল ধসে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে হাজিরহাটে খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছিল। এক পর্যায়ে একটি পুরোনো ইটের দেয়াল ভেঙে পড়ে, এতে তিনজন শ্রমিক আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, উচ্ছেদ কার্যক্রম চলাকালে একটি ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে পড়ে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্কতা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, জলাবদ্ধতা নিরসন ও খালের প্রবাহ পুনরুদ্ধারে চলমান এই অভিযানে বুধবার আরও ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার হচ্ছে। এ অভিযানে নের্তৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

এনএ/

দেখুন: মজুচৌধুরী হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল পাউবো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন