১২/০২/২০২৬, ১৫:০৬ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৫:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে ৪ ট্রাকের সংঘর্ষে ৪ ঘন্টা যানজট বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে চারটি ট্রাকের সংঘর্ষে প্রায় চার ঘন্টা তীব্র যানজট হয়েছে। এসময় যানবাহনের ক্ষতি ও বিপুল পরিমাণে আম নষ্ট হলেও তেমন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে, হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৫ জুন) ভোর পাঁচটার দিকে গুরুদাসপুরের নয়াবাজারের আড়মাড়ি ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে জানান, বনপাড়া হাইওয়ে থানার ওসি, মো. ইসমাইল হোসেন। দুর্ঘটনায় একজনের ট্রাকের ড্রাইভার হাতে লেগে সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।

নয়াবাজারের সিধুলী এলাকার বাসিন্দা মিলন শাহ বলেন, ভোর পাঁচটার দিকে চারটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর থেকেই বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা থেকে বড়াইগ্রামের মানিকপুর পর্যন্ত প্রায় ১৫ থেকে ১৬ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। সকাল নয়টা সাড়ে নয়টা থেকে যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হয়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নাটোর থেকে ঢাকামুখী একটি আমবাহী ট্রাককে ঢাকা থেকে আগত একটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। মালবোঝাই ট্রাকের ড্রাইভার হয় ঘুমিয়ে গিয়েছিলেন অথবা ওভার টেকিং করতে গিয়ে আমের ট্রাকে আঘাত করায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমের ট্রাকের। এসময় পেছন থেকে আরও একটি ট্রাক এসে আমের ট্রাকে ধাক্কা দেয়। কোনো আহত নিহতের না্‌ই। শুধু যানবাহনগুলোর একটু ক্ষতি হয়েছে। র‍্যাকার পার করতে একটু সময় লাগছিল। আধাঘন্টা পরেই আমরা রাস্তা ওয়ান করে ক্লিয়ার করতে শুরু করি যানবাহন বলে জানান তিনি।

কিন্তু সকাল সাতটার সময়ও চারটা গাড়ি সংঘর্ষের পরে পরে আছে সড়কে তীব্র যানজটের ভিডিও দেখা যাচ্ছে বলে জানালে ওই হাইওয়ে পুলিশ কর্মকর্তা বলেন, সাতটার পর থেকে আমরা মোটামুটি সচল করে দিয়েছি। আধাঘন্টা একদম ব্লক ছিল রোড আর ঘন্টা খানেক লেগেছে সচল করতে।

এনএ/

দেখুন: নাটোরে চামড়ার দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যাবসায়ীদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন