বিজ্ঞাপন

লন্ডন বৈঠক নিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক হয়নি : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, লন্ডনের বৈঠক নিয়ে যে দু-একজন নেতাকর্মী প্রশ্ন তুলেছেন, তা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয়। তার মতে, “বিদেশে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক হলো”—এই প্রশ্ন তোলার কোনও যৌক্তিকতা নেই। কারণ, বিএনপিসহ সমমনা সব দল মিলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, কারাবরণ করেছে, ত্যাগ স্বীকার করেছে। লন্ডনের বৈঠক সেই ত্যাগের ধারাবাহিকতা ও দেশের মানুষকে মুক্ত করার প্রয়াস বলেই মনে করেন এ্যানি।
বুধবার (২৫ জুন) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন


এ্যানি বলেন, “আমরা সবাই দেশের কল্যাণে একমত হয়ে আন্দোলনে নেমেছিলাম। তাই এখন বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দল ও জনগণের মধ্যে ভুল বার্তা দেওয়া ঠিক নয়।”


আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দলটির ভূমিকা প্রশ্নবিদ্ধ। “রক্ষীবাহিনী দিয়ে মানুষকে দমন, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং দুঃশাসনের ইতিহাস আওয়ামী লীগের। গত ১৭ বছরেও তার ব্যতিক্রম হয়নি। বরং লুটপাট, বিরোধী মত দমন ও স্বৈরশাসনের মাত্রা আরও বেড়েছে,” বলেন তিনি।


তিনি আরও বলেন, “আওয়ামী লীগ কখনো জনগণের রাজনীতি করেনি, করে না। বরং তারা ক্ষমতা কুক্ষিগত করতে প্রভাব বিস্তার, ভয়ভীতি ও দুর্নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তারা খুন ও নির্যাতনের রাজনীতির ধারক। তাই মানুষ জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে।”


বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “এখন শুধু জনগণ অপেক্ষায় আছে—এই দুঃশাসনের মূল হোতাদের বিচারের দিন কবে আসবে।”


এ্যানি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করা। গত দশ মাসেও তা হয়নি। যদিও সশস্ত্র বাহিনী দিবসে কিছু কথাবার্তা হয়েছে, তবে রাজনৈতিক ইস্যুতে আলোচনার প্রত্যাশা ছিল বিএনপির। তিনি বলেন, আগামীর দেশ পরিচালনা, হাসিনার বিচার ও নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা প্রয়োজন। বিএনপি আশা করে, ভবিষ্যতে অন্তর্বর্তী সরকার এ দায়িত্ব পালন করবে।


চরশাহী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বচন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য এডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেল্লাল হোসেন, যুগ্ন আহ্বায়ক গোলাম সরওয়ার, সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন ভুইয়া বাবু, মো. খালেদসহ আরও অনেকে।

পড়ুন: আনসার ও ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

দেখুন: সংস্কার কমিশনে বিতর্কিত কাউকে না রাখার দাবি বিএনপির 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন