১৮/০২/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানীতে এক কিশোরী (১২) কে ধর্ষণের অভিযোগে সাজিদ খান (১৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাজীরহাট এলাকা থেকে অভিযুক্ত সাজিদ খানকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত সাজিদ খান উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগছিয়া ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ।

এ ঘটনায় বুধবার সকালে ধর্ষিতার মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের সোহাগ খানের ছেলে সাজিদ খান একেই এলাকার এক কিশোরীকে বাড়ির পাশে একটি রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে সাজিদ খান কিশোরীর হাতে ২শত টাকা দিয়ে কাউকে বলতে নিষেধ করে। পরে এ ঘটনা জানাজানি হলে দুই পরিবার মিমাংসার চেষ্টা করে। মিমাংসা না হলে কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত সাজিদ খানকে পুলিশ গ্রেপ্তার করে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাজিদ খানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবনস এর সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন